Deshbondhu71.com News
ঢাকাSaturday , 13 December 2025
  • অন্যান্য
  1. English
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জেলা ও উপজেলা
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. নতুন আপডেট
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. শিক্ষা ও সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ভারতে মেসিকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ,নিরাপত্তা শঙ্কায় দ্রুত মাঠ ত্যাগ

Link Copied!

ভারতে মেসিকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ,নিরাপত্তা শঙ্কায় দ্রুত মাঠ ত্যাগ।

ভারত সফরে গিয়ে বিরল ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসি।কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হলে মাত্র ২০ মিনিটের মধ্যেই মাঠ ত্যাগ করতে বাধ্য হন তিনি।

মেসিকে এক ঝলক দেখতে সোমবার যুব ভারতী স্টেডিয়ামে হাজির হন প্রায় এক লাখ দর্শক।তবে অতিরিক্ত ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন ও আয়োজকরা।পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা মেসির আশপাশে ভিড় করে তাকে আড়াল করে দাঁড়িয়ে পড়েন।ল্যাপ অফ অনারের মাধ্যমে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার সময় এই ঘটনার জেরে গ্যালারিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দর্শকরা মাঠের ভেতরে পানির বোতল ছুঁড়ে মারেন।একই সঙ্গে ব্যানার ছেঁড়া ও হোর্ডিং ভাঙচুরের ঘটনাও ঘটে।এতে পুরো স্টেডিয়ামজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেসির নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা দেখা দেয়।ফলে নির্ধারিত বক্তব্য দেওয়ার আগেই তাকে দ্রুত মাঠ থেকে বের করে নেওয়া হয়।ঘটনার পর কলকাতায় মেসির বাকি কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।